নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

গতকাল বিকালেই সিইসির ভাষণ রেকর্ড করেছে বিটিভি ও বেতার। তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসি সচিব জানান, আজ ৩০০টি আসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। একই ভাষণে নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখও জানা যাবে। ইসি সূত্র বলছে, ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে রেওয়াজ অনুযায়ী সিইসির নেতৃত্বে কমিশনের সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপার মুদ্রণ, মক ভোটিং, ব্যালট রং, ভোটারদের সময় ব্যয়, গণনার পদ্ধতি, আউট অব কান্ট্রি ভোটিং, পোস্টাল ভোটসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ইসি সচিব জানান, এই নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকলেও প্রতিটি কক্ষে দু’টি করে গোপন কক্ষ (স্টাম্পিং সেন্টার) থাকবে। এতে খরচ কিছুটা বাড়তে পারে।

এদিকে সংসদীয় আসন কমানোর বিষয়ে বাগেরহাট-গাজীপুর নিয়ে আপিল বিভাগের রায় নিয়ে জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। প্রয়োজনে তফসিলের পর আইনি নিয়মে সংশোধন করা যাবে বলে মন্তব্য করেন তারা।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে

পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭

মহিলা: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২

তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন।


৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করেই ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

*কালেক্টেড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

1

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

2

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

3

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

4

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

5

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

6

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

7

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

8

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

9

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

10

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

11

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

12

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

13

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

14

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

15

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

16

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

17

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

18

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

19

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

20