নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

প্রযুক্তি ডেস্ক

আজকের সময়ে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা যায় না। ঘরে, অফিসে বা ক্যাফেতে—সবখানেই আমরা ওয়াই-ফাই ও বিভিন্ন ডিভাইসের সঙ্গে যুক্ত থাকি। তবে প্রশ্ন রয়ে গেছে, এই নেটওয়ার্কের রেডিয়েশন কি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?


মেডিকেল কলেজ অব উইসকনসিনের অধ্যাপক জন মোল্ডার জানিয়েছেন, ২০১৩ সালে করা এক গবেষণায় দেখা গেছে, ওয়াই-ফাই রেডিয়েশনের শরীরে প্রভাব সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। উচ্চমাত্রার বৈদ্যুতিক চুম্বকীয় রেডিয়েশন ক্যানসার বা টিউমারের ঝুঁকি বাড়াতে পারে। তবে মোবাইল ফোন বা ওয়াই-ফাই রাউটারের কম ফ্রিকোয়েন্সির কারণে ঝুঁকি তুলনামূলকভাবে কম।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেনেথ ফস্টার বলেন, ওয়াই-ফাই রাউটার শূন্য দশমিক ১ শতাংশ সময় তথ্য প্রেরণ করে; বাকি সময় শুধু অপেক্ষা করে। তাই ডিভাইস থেকে দূরে থাকলে রেডিয়েশন কম পড়বে।

তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোয়েল মোস্কোভিটজ সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদি নিম্নস্তরের রেডিয়েশনও স্নায়ু সমস্যা, প্রজনন ব্যাধি এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তাদের শরীর ক্রমবর্ধমান ও সংবেদনশীল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (IARC) মোবাইল ফোনকে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—ডিভাইস শরীর থেকে দূরে রাখুন, ব্যবহার না করলে ওয়াই-ফাই বন্ধ রাখুন।

সূত্র: টাইম ম্যাগাজিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

1

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

2

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

3

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

4

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

5

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

6

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

7

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠ

8

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

9

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

10

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

11

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

12

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

13

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

14

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

15

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

16

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

17

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

18

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

19

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

20