নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শিক্ষার্থীদের মানববন্ধন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে চুলকাটা কেচির আঘাতে আহত আল-মামুন (১৪) শুক্রবার (৮ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বিকালে আল-মামুন যোগানিয়ার প্রল্হাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গিয়েছিল। সেখানে একই এলাকার নলিন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্ক বাধে। একপর্যায়ে শিমুল হঠাৎ চুলকাটার কেচি দিয়ে আল-মামুনের গলায় আঘাত করে। চিৎকার শুনে তার চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে আসলে তাকে ও আঘাত করে শিমুল পালিয়ে যায়।

স্থানীয়রা আহত কিশোর ও তার ভাইকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার পরামর্শ দেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আল-মামুনের মৃত্যু ঘটে। নিহত আল-মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে এবং স্থানীয় যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

আল-মামুনের মামা, শেখ আমানত ইসলাম পারভেজ, তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (২৫ আগস্ট) নিহত কিশোরের স্কুল, জোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এবং হত্যাকারীর বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার সঠিক তদন্ত চলছে। এ ঘটনা সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

1

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

2

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

3

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

4

গোপালগঞ্জে ড্রামট্রাক চুরি, মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ

5

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

6

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

7

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

8

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

9

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

10

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

11

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

12

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

13

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

14

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

15

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

16

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

17

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

18

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

19

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

20