নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) করতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,
“নিজের জাতীয় পরিচয়পত্র (NID) নম্বরে পছন্দমতো সর্বোচ্চ ১০টি সিমকার্ড রাখুন। অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করুন।”



নিজের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা তাদের মোবাইল থেকে নিচের ধাপটি অনুসরণ করতে পারবেন:
ডায়াল করুন: *16001#
এরপর এনআইডির শেষ ৪টি সংখ্যা প্রবেশ করান; সঙ্গে সঙ্গে নিবন্ধিত সিমের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

বিটিআরসি আরও জানিয়েছে,
“গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে, কমিশন দৈবচয়ন পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।”



বিটিআরসি সকল গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত সেবা বিঘ্ন বা সংযোগ বাতিলের ঝুঁকি এড়ানো যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

1

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

2

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

3

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

4

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

5

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

6

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

7

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

8

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

9

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

10

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

11

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

12

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

13

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

14

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

15

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

16

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

17

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

18

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

19

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

20