নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

ভয়েস অব গোপালগঞ্জ ডেস্ক:

নিরাপত্তাজনিত কারণে আপাতত গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, গোপালগঞ্জ বাদ দিয়ে দেশের বাকি ৬৩ জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে দোয়া, মোনাজাত ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রথমে ৬৪ জেলায় পদযাত্রার ঘোষণা দেন। তবে প্রায় এক ঘণ্টা পর দলটির পক্ষ থেকে সংশোধিত কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়, যেখানে গোপালগঞ্জের কর্মসূচি বাদ দেওয়া হয়।

প্রাথমিক সূচিতে ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রার উল্লেখ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে সংশোধিত তালিকা প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েও পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা যায়। যদিও গোপালগঞ্জ বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।

এ বিষয়ে সারজিস আলম বলেন, “গোপালগঞ্জে পদযাত্রার পরিবর্তে আমাদের স্থানীয় নেতা-কর্মীরা সাংগঠনিক আলোচনা এবং দোয়া-মোনাজাত করবেন। ১৬ জুলাই শহীদ দিবসে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতাদের কেউ অংশ নেবেন না।”

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত বছর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলা সফর করেন। গোপালগঞ্জ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মার্চ টু গোপালগঞ্জ’সহ বিভিন্ন প্রচারণা চালানো হয়। পরবর্তীতে ১৬ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ওই ঘটনায় চারজন নিহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

সেই সময় সহিংস পরিস্থিতির মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে ওঠার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে জুলাই মাসে কর্মসূচি স্থগিত থাকলেও আগামী সেপ্টেম্বরে গোপালগঞ্জ সফরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটি। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যেসব এলাকায় দলীয় প্রার্থী থাকবেন, সেখানে প্রচারণার অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা সফর করবেন। সেই পরিকল্পনার আওতায় গোপালগঞ্জেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য আলী আহসান জুনায়েদও জানিয়েছেন, শিগগিরই এনসিপি গোপালগঞ্জে কর্মসূচি নিয়ে যাবে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

1

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

2

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

3

১৪৩৩ বঙ্গাব্দ: নব আশা, নব উদ্দীপনায় বরণ পহেলা বৈশাখ

4

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

5

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

6

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

7

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

8

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

9

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

10

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

11

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

12

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

13

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

14

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

15

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

16

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

17

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

18

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20