নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে জেলার সদর উপজেলার উলপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলপুর মধ্যপাড়া গ্রামের কবির ফকিরের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় মোঃ কামরুল হাসান (৫০) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

আটক কামরুল হাসান উলপুর মধ্যপাড়া এলাকার মৃত ইমাস উদ্দিন শখের ছেলে। তার মায়ের নাম মোছাঃ ফুরি বেগম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

1

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

2

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

3

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র

4

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

8

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

9

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

10

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

11

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

13

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

14

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

15

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

16

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

17

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

20