নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত হলো ‘শাপলা কলি’। এ-সম্পর্কিত সংশোধিত গেজেট বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের আর্টিক্যাল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯ এর উপ-বিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে স্থগিত প্রতীক ব্যতীত তালিকাভুক্ত প্রতীকসমূহের মধ্যে থেকে প্রার্থীরা যোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ পাবেন।

সংশোধিত তালিকায় ‘শাপলা কলি’সহ রয়েছে আরও একাধিক প্রতীক, যেমন—আনারস, গাভী, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, গামছা, গোলাপ ফুল, রিকশা, লাঙল, ঘোড়া, তালা, দাঁড়িপাল্লা, বৈদ্যুতিক পাখা, চেয়ার, সেলাই মেশিন, মোমবাতি, মোটরসাইকেল, মোবাইল ফোন, ট্রাক্টর, ফুটবল, হেলিকপ্টার, মোরগসহ অন্যান্য নির্বাচনী প্রতীক।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধন আবেদনকালে ‘শাপলা’ প্রতীক দাবি করেছিল। প্রথমে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’—এই তিনটি প্রতীক চাইলেও পরবর্তীতে এনসিপি শুধু ‘শাপলা’ প্রতীকেই জোর দেয়। কিন্তু রাজনৈতিক দলের জন্য প্রস্তুতকৃত প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় ইসি বারবার আবেদনটি নাকচ করে দেয়।

এনসিপির আগেও নাগরিক ঐক্য একই প্রতীক চাইলে তাও গ্রহণ করেনি কমিশন।

প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরে এনসিপি ও ইসির মধ্যে চিঠি চালাচালি এবং বৈঠক চলছিল। সর্বশেষ গত ৭ অক্টোবর এনসিপি ‘শাপলা’র সাতটি নমুনা ছবি পাঠালেও ইসি সাফ জানিয়ে দেয়—বিধিমালার তালিকা থেকে প্রতীক বেছে নিতে হবে, নইলে কমিশন নিজস্ব সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ করবে।

অবশেষে বৃহস্পতিবার প্রতীক তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করলো ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

1

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

2

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

3

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

4

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

5

শীতে বিপর্যস্ত জনজীবন

6

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

7

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

8

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

9

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

10

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

11

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

12

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

13

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

14

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

15

পেছাল চাকসু নির্বাচন

16

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

17

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

18

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

19

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

20