নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায় স্বস্তির নিঃশ্বাস

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি চাঁদাবাজির মামলা রয়েছে এবং এসব মামলার সুস্পষ্ট প্রমাণও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৌলতলী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে আলমগীর ফকিরকে গ্রেফতার করে।

দীর্ঘদিন ধরে আলমগীর ফকির উলপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আলমগীর ফকির বিএনপির কোনো পদ পদবীতে না থেকেও এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে  মামলা বাণিজ্য করতেন বলে অভিযোগ পাওয়া যায়। জেলা বিএনপি'র কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতার কাছ থেকে ফোন কলের মাধ্যমে জানা যায় সে বিএনপি'র কোন অঙ্গ সংগঠনের কোন পদবীতে নেই।

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্থানীয়রা জানান, “আলমগীরের দাপটে এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ ভয়ে ছিল, পুলিশ তাকে ধরায় আমরা স্বস্তি পেয়েছি।”

পুলিশ জানায়, আলমগীর ফকিরের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঁদাবাজির বিষয়টি আংশিক স্বীকার করেছেন।

ওসি আফজাল হোসেন বলেন, “আইনের বাইরে কেউ নয়। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই তার পরিচয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

1

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

2

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

3

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

4

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

7

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

8

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

9

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

10

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

11

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

12

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

13

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

14

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

15

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

18

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

19

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

20