নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

টেকেরহাট–গোপালগঞ্জ মহাসড়কের পাশে কংশুর মাদ্রাসার সংলগ্ন সরকারি জমি থেকে প্রকাশ্যে ভেকু ব্যবহার করে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে পরিচিত হাবিব মোল্লা, মাটি ব্যবসায়ী মুজাহিদ এবং তাদের সহযোগী বিল্লাল—এভাবে প্রতিনিয়ত সরকারি মাটি কাট–বিক্রি করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, সরকারি খাসজমির মাটি অবৈধভাবে তুলে ট্রাক্টর ও ডাম্পার দিয়ে বিক্রি করা হচ্ছে। এতে শুধু সরকারি সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে না, পাশাপাশি মহাসড়কের পাশের এলাকায় ভূমিধস, রাস্তার ক্ষয় এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই চক্রটি নানা প্রভাব খাটিয়ে সরকারি মাটি দখল ও বিক্রির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা সরকারি সম্পত্তিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়রা জানান, ইউনিয়ন ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি)–এর কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিলে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।

এলাকাবাসীর একাংশ বলেন,
“সরকারি সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মুনাফার লোভে সরকারি জমি বিনষ্ট করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

অবৈধ মাটি বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহলসহ এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

4

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

5

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

6

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

7

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

8

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

9

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

10

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

11

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

14

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

15

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

16

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

17

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

18

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

19

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

20