নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

প্রযুক্তি ডেস্ক,
ভয়েস অফ গোপালগঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজ পৃথিবীকে দাঁড় করিয়েছে এক নতুন বাস্তবতায়। প্রশ্নের উত্তর খোঁজা থেকে শুরু করে কবিতা লেখা, রান্নার রেসিপি সাজানো কিংবা জটিল সমাধান—সবকিছুই এখন মুহূর্তে করে দিচ্ছে এআই। ফলে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট, অফিস রিপোর্ট, এমনকি সৃজনশীল কাজেও দ্রুত বাড়ছে এ প্রযুক্তির ব্যবহার।

এ অবস্থায় চাকরির বাজারে তৈরি হচ্ছে বড় পরিবর্তন। ছোট ব্যবসা থেকে শুরু করে মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্ট—সব জায়গাতেই মানুষের কাজের বিকল্প হয়ে উঠছে এআই।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, আগামী দিনে চাকরি ও দক্ষতার ওপর আরও গভীর প্রভাব ফেলবে এআই। বিশেষ করে অফিস ক্লার্ক, রিসেপশনিস্ট, বুককিপার, সেলস ও মার্কেটিং কর্মী, বিজনেস অ্যানালিস্ট ও সিস্টেম অ্যানালিস্টদের কাজ ২০৫০ সালের মধ্যে দ্রুত হ্রাস পাবে।

এআই যেখানে পারবে না মানুষের বিকল্প হতে

তবে সব ক্ষেত্রেই যে এআই মানুষের জায়গা নেবে, তা নয়। বরং কিছু খাতে চাকরির চাহিদা আরও বাড়বে। রিপোর্ট অনুযায়ী—

ক্লিনার ও লন্ড্রি কর্মী

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও সেফটি

বিজনেস অ্যাডমিন ম্যানেজার

শ্রেণিকক্ষ শিক্ষক

কনস্ট্রাকশন ও মাইনিং লেবার

হসপিটালিটি খাত



এসব কাজ হাতেকলমে বা সরাসরি মানুষের যোগাযোগের ওপর নির্ভরশীল হওয়ায় সেখানে এআই কার্যত বিকল্প হতে পারবে না।

নতুন প্রজন্মের জন্য পরামর্শ

রিপোর্টে নতুন কর্মজীবীদের উদ্দেশে বলা হয়েছে— বুককিপিং, মার্কেটিং বা প্রোগ্রামিংয়ের মতো কাজে না গিয়ে নার্সিং, কনস্ট্রাকশন ও হসপিটালিটি খাতে ক্যারিয়ার গড়লে চাকরির নিরাপত্তা বেশি থাকবে।

অন্যদিকে ভয়েস আর্টিস্টদের জন্য তৈরি হচ্ছে বড় সংকট। কারণ ভয়েস রেকর্ডিংয়ের ৮০ শতাংশ কাজই ভবিষ্যতে এআই প্রযুক্তি দখল করে নিতে পারে।

সূত্র : দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

1

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

2

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

3

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

4

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

5

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

6

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

7

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

8

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

9

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

10

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

11

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

12

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

15

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

16

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

17

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

18

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

19

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

20