নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

এক জনের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের মধ্যেই ডি-রেজিস্টার করতে হবে। এ বিষয়ে গ্রাহকদের প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

সময়সীমা শেষ হলেও যদি গ্রাহক নিজ উদ্যোগে সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়ন পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো বাতিল করে দেবে।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *মোবাইল থেকে ১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ ৪ ডিজিট পাঠাতে পারবেন।

বিটিআরসি জানায়, গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে, অপরাধে সিম ব্যবহারের ঝুঁকি কমাতে এবং নিবন্ধন পদ্ধতি সুশৃঙ্খল করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

1

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

2

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

3

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

4

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

5

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

6

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

7

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

8

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

9

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

10

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

11

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

12

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

13

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

14

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

15

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

17

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

18

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

19

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা’—বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালকে প্রেমিক

20