নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে মুজাহিদ আলী (১৯) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পাথালিয়ায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ আলী চাঁপাই নওয়াবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর ছেলে। প্রায় এক সপ্তাহ আগে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক উর্মি হকের নির্মাণাধীন ভবনে কাজ করতে আসেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, সোমবার বিকেলে তৃতীয় তলায় কার্নিশে কাজ করার সময় বাঁশ সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান মুজাহিদ। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, “হাসপাতালে আনার আগেই শ্রমিকের মৃত্যু হয়েছিল।”

ভবনটির মালিক চিকিৎসক উর্মি হক জানান, “শ্রমিকরা আমার ভবনে কাজ করছিল। এ সময় আমি আমার চেম্বারে রোগী দেখছিলাম। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

1

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

2

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

3

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

4

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

5

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

6

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

9

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

10

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

12

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

13

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

14

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

15

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

16

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

17

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

19

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

20