নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পথে যেকোনো বাধা বা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা সফল হবে না। সারা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের দিনই বাংলাদেশের নির্বাচনী যাত্রা নতুন মাত্রায় পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা। তার নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রচারণা অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ— যা তার আগমনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করবে।”

বক্তব্য চলাকালে উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও স্লোগানে মিলনায়তন মুখর করে তোলেন— ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’। তবে সালাহউদ্দিন সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “তারেক রহমান তার মেধা, শ্রম ও নেতৃত্বের গুণে জাতীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।”

এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, “মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজ তাদের রাজনীতির অবস্থাই এমন— এক জায়গায় বলে ‘জয়’, দৌড়ে গিয়ে দেড়মাইল দূরে বলে ‘বাংলা’। আমাদের দায়িত্ব হবে এই অপসংস্কৃতির রাজনীতিকে প্রতিরোধ করে দেশে সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠা করা।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

1

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

2

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

3

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

4

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

5

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

6

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

7

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

8

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

9

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

10

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

11

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

12

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

13

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

14

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

15

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

16

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

17

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

18

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

19

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

20