নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্য ডেস্ক,

সারাদিনের ক্লান্তি শেষে যখন ঘুমে তলিয়ে যান, ঠিক তখনই হঠাৎ পায়ের রগে টান—তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়! এই অস্বস্তিকর অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ‘Muscle Cramp’ বা পেশির খিঁচ। অনেকেই ভাবেন এটি কোনো রোগের লক্ষণ, কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি অস্থায়ী ও প্রতিরোধযোগ্য সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের মধ্যে পায়ের রগ বা পেশিতে টান লাগার নির্দিষ্ট কারণ জানা না গেলেও এর সঙ্গে কিছু শারীরিক ও জীবনযাপন-সংক্রান্ত বিষয় ঘনিষ্ঠভাবে যুক্ত।

ঘুমের মধ্যে পায়ের রগে টান ধরার সম্ভাব্য কারণ

১. স্নায়বিক জটিলতা:
পেশি ও স্নায়ুর মধ্যে সমন্বয়হীনতার কারণে রাতে টান ধরতে পারে। বয়স বাড়ার সঙ্গে এই সমস্যা বাড়ে।

২. রক্ত সঞ্চালনের ঘাটতি:
পায়ের পেশিতে রক্তপ্রবাহ কমে গেলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ফলে খিঁচ ধরে যেতে পারে।

৩. শারীরিক ক্লান্তি বা অতিরিক্ত পরিশ্রম:
বেশি হাঁটা, পরিশ্রম বা ভারী ব্যায়ামের পর রাতে পেশি অতিরিক্ত চাপে থাকে, এতে খিঁচ ধরা স্বাভাবিক।

৪. পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা:
সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পেশির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে।

৫. অস্বাস্থ্যকর জীবনযাপন:
পানি কম খাওয়া, অনিয়মিত খাবার, এবং ব্যায়ামের অভাবও এ সমস্যা বাড়ায়।

৬. অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশ:
তাপমাত্রার পরিবর্তনে পেশি সংকুচিত হয়ে টান ধরতে পারে।

৭. আঘাত বা প্রদাহ:
শারীরিক আঘাত বা প্রদাহ পেশির স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে খিঁচ হতে পারে।

কখন এটি রোগের লক্ষণ হতে পারে

কিডনির জটিলতা: কিডনির কার্যকারিতা কমে গেলে বা কিছু ওষুধের প্রভাবে পায়ে টান ধরতে পারে।

রক্তে অতিরিক্ত শর্করা: ডায়াবেটিক নার্ভ ড্যামেজের কারণে স্নায়ু দুর্বল হয়ে টান ধরতে পারে।

উচ্চ রক্তচাপ: রক্তপ্রবাহের তারতম্যের কারণে পেশিতে টান দেখা দিতে পারে।

পার্কিনসনস রোগ: স্নায়বিক সমস্যার ফলে হাত-পা প্রভাবিত হয়, এতে ঘুমের সময় খিঁচ ধরতে পারে।


টান ধরলে কী করবেন

ম্যাসাজ করুন: আক্রান্ত স্থানে হালকা হাতে ম্যাসাজ করলে পেশি শিথিল হয়।

স্ট্রেচিং: পায়ের আঙুল নিজের দিকে টেনে কিছুক্ষণ ধরে রাখুন।

গরম বা ঠান্ডা সেঁক: ব্যথা কমাতে কার্যকর।

পানি পান করুন: শরীরে পানিশূন্যতা বা ইলেকট্রোলাইটের ঘাটতি দূর করতে সহায়ক।

হালকা ব্যায়াম করুন: পেশি সক্রিয় থাকলে খিঁচ ধরা কমে যায়।


প্রতিরোধের উপায়

নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং সুষম জীবনযাপন ঘুমের সময় পায়ে টান ধরা সমস্যা অনেকটাই কমিয়ে দেয়।

সূত্র: এবিপি নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

1

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

2

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

3

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

6

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

7

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

8

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

9

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

10

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

11

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

12

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

13

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

14

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

15

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

18

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

19

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

20