নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম। জেলা ছাত্রদলের সভাপতি পদে তাকে দেখতে চান জেলার বিভিন্ন স্তরের ছাত্রনেতা, কর্মী এবং অঙ্গ সংগঠনের সদস্যরা।

জানা গেছে তার রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন, যা তাকে নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের ছাত্রদল নেতাদের মতে, সংগঠনকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করতে সাইফুল ইসলাম এর বিকল্প নেই। তারা বিশ্বাস করেন, তিনি সভাপতি নির্বাচিত হলে জেলা ছাত্রদলে নতুন গতি ফিরে আসবে।

সাইফুল ইসলাম এর মূল লক্ষ্য হিসেবে উঠে এসেছে মাদকবিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং ছাত্রসমাজের মধ্যে শিক্ষার পরিবেশ গড়ে তোলা। নেতাকর্মীরা আশা করছেন, তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হলে গোপালগঞ্জ জেলা ছাত্রদল আরো বেশি সুসংগঠিত হবে এবং ছাত্রসমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

সর্বোপরি, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা সংগঠনের নেতৃত্বে আসুক একজন ত্যাগী, পরীক্ষিত এবং মাদকবিরোধী সচেতন নেতা। আর সেই জায়গায় তারা এগিয়ে রাখছেন সাইফুল ইসলামকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

1

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

2

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

3

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

6

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

7

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

8

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

9

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

10

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

11

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে, শেষ আটে হলান্ডরা

12

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

13

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

14

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

15

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

16

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

17

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

18

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

19

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

20