নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

প্রযুক্তি ডেস্ক,

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সংস্থার জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার এ বিষয়ে বিস্তারিত জানান।

সৌর ব্যতিচার কী?

বিবৃতিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। এ সময় সূর্যের তীব্র বিকিরণের কারণে স্যাটেলাইট সংকেত সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

সম্ভাব্য বিঘ্নের সময়সূচি

বাংলাদেশ স্যাটেলাইট-১-এ সম্প্রচার কার্যক্রমে নিম্নলিখিত সময়ে সাময়িক বিঘ্ন ঘটতে পারে:

২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫–৯:৩৮ (৩ মিনিট)

৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২–৯:৪১ (৯ মিনিট)

১ অক্টোবর: সকাল ৯:৩০–৯:৪২ (১২ মিনিট)

২ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪২ (১৩ মিনিট)

৩ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪২ (১৩ মিনিট)

৪ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪১ (১২ মিনিট)

৫ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪০ (১১ মিনিট)

৬ অক্টোবর: সকাল ৯:৩০–৯:৩৮ (৮ মিনিট)


সতর্ক পর্যবেক্ষণে বিএসসিএল

বিএসসিএল জানিয়েছে, তারা এ সময় সৌর ব্যতিচারের প্রভাব সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট-১ ব্যবহার করে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

1

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

2

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

3

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

4

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

5

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

9

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

10

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

11

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

12

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

13

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

14

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

15

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

16

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

19

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

20