নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, ঠিক সেই সময় দল বদলের গুঞ্জনের মধ্যেই চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেত্রী সুবর্ণা ঠাকুর। বিষয়টি স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, সুবর্ণা ঠাকুর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেন। ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য হিসেবে তার একটি সামাজিক পরিচিতিও রয়েছে। তবে সুবর্ণা ঠাকুর আওয়ামী লীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন কি না, এমন প্রশ্ন করলে তিনি কৌশলে এড়িয়ে যান।

এদিকে বিএনপি থেকে সংরক্ষিত মনোনয়ন চূড়ান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুবর্ণা ঠাকুরের দুই-একটি ছবি ছড়িয়ে পড়েছে; যেখানে একটিতে যেখানে একটি ছবিতে তাকে আওয়ামী লীগের লোগো সংবলিত ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ২০২৩ সালের কমিটিতে তিনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও সামাজিক মাধ্যমে দেখা যায়।

তবে আওয়ামী লীগের পদে থেকে হঠাৎ বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, দীর্ঘদিন দলের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসা কাউকে সরাসরি মনোনয়ন দেওয়া হতাশাজনক। এতে দলীয় শৃঙ্খলা ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে মুঠোফোনে সুবর্ণা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও মনোনয়ন চাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে আওয়ামী লীগের উপজেলা কমিটিতে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে ব্যস্ততার অজুহাতে ফোনের সংযোগ কেটে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

1

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

2

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

3

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

4

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

5

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

6

ওসমান হাদি মারা গেছেন

7

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

8

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র

9

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

10

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

11

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

12

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

13

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

14

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদে

17

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

18

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

19

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

20