নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক | ১০ অক্টোবর ২০২৫

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ফেরার পথে শহিদুল আলমকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৬৯২১ ফ্লাইটে ইসরায়েল থেকে রওনা দেন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুলে অবতরণ করে।

এদিকে, শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

1

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

2

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

3

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

4

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

5

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

6

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

9

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

10

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

11

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

12

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

13

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

14

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

15

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

16

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

17

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

18

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

19

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

20