নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা। মুক্তিপণের দাবিতে গত সোমবার (২৫ আগস্ট) ও মঙ্গলবার (২৬ আগস্ট) সুন্দরবন সংলগ্ন নদী থেকে চার জেলেকে অপহরণ করেছে তারা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে অপহৃত জেলেদের সহকর্মী আবুল হোসেন ও আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃতরা হলেন—শ্যামনগরের মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে মো. ইবরাহিম, পারশেখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ, টেংরাখালী গ্রামের সুজন মুন্ডার ছেলে সুজিত এবং কালিঞ্চি গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলাম।

সহকর্মীদের ভাষ্য, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের গভীরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। এর অংশ হিসেবে দাড়গাং নদী সংলগ্ন এলাকায় নৌকা ও জাল মেরামতের কাজ চলছিল। এ সময় ছয়-সাতজনের একদল জলদস্যু দুই দফায় সেখানে হামলা চালায় এবং চার জেলেকে ধরে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু জানান, জলদস্যুরা নিজেদের ‘কাজল বাহিনী’ পরিচয় দিয়ে প্রত্যেক জেলের মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেছে। সম্প্রতি এলাকার কয়েকজন ব্যক্তি ২৫-৩০ হাজার টাকার কাঁচামাল সংগ্রহ করে সুন্দরবনে পাঠিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, “বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বৈধভাবে কেউ ভেতরে যেতে পারছে না। শুনেছি, বন সংলগ্ন খালে নৌকা প্রস্তুত করার সময় কয়েকজন জেলেকে অপহরণ করা হয়েছে। তবে এখনও কোনো ভুক্তভোগীর পরিবার আমাদের কাছে অভিযোগ করেনি।”

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা বলেন, “অপহরণের বিষয়টি শোনা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

1

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

2

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

3

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

4

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

5

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

6

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে, শেষ আটে হলান্ডরা

7

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

8

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

9

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

10

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

11

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

12

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

13

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

14

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

15

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

16

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

17

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

18

বিশ্ব শিশু দিবস আজ

19

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

20