নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে অবস্থিত করপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বার্ষিক হাজী সম্মেলন।

উক্ত হাজী সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল থেকে আগত মুফতি ইমরান সাহেব। এছাড়া বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরাম, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম হাবিবুর রহমান সোনামিয়া, বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল হোসেন, এসআই শামীম আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে করপাড়া গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামের সম্মানিত হাজীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার আজীবন দাতা সদস্যগণও অংশ নেন।

সভায় মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মিজানুর রহমান এবং মাওলানা শামীম হোসেনসহ উপস্থিত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা যারা এখনও হজ করেননি অথচ সামর্থ্যবান, তাদের হজ পালনে উৎসাহিত করেন।

আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

1

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

2

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

3

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

4

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

5

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

6

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

7

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

8

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

9

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

10

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

11

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

12

বিশ্ব শিশু দিবস আজ

13

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

14

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

15

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

19

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

20