নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার পর থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর তারা সড়কে নেমে অবরোধ গড়ে তুললে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের তথ্যমতে, অবরোধের কারণে নিউ মার্কেট ও নিউ এলিফ্যান্ট রোড থেকে মিরপুর রোডমুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। তবে সিটি কলেজ থেকে মিরপুর রোড এবং ল্যাবএইড হাসপাতাল মোড়ের ইউ-টার্ন হয়ে শাহবাগমুখী লেনে সীমিত আকারে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়লেও শিক্ষা মন্ত্রণালয় বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, জলাবদ্ধতা কবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা বা সহায়তা নিশ্চিত করা উচিত ছিল।

একজন শিক্ষার্থী বলেন, অনেক পরীক্ষার্থী হাঁটুসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার।

দুপুর ১২টার দিকে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তিনি পাঁচজন প্রতিনিধিকে নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপনের প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলমান ছিল এবং সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

1

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

2

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

3

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

4

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

5

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

8

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

9

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

12

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

13

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

16

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

17

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

18

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

19

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

20