নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার, ভয়েস অফ গোপালগঞ্জ

গোপালগঞ্জের উলপুর বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে একের পর এক দোকান ও স্থাপনা নির্মাণ করায় বাজারের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, বাজারের ভেতরে ফুটপাত না থাকায় প্রতিদিনই মানুষজনকে চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে নারী ও বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।

পানি উন্নয়ন বোর্ডের জায়গা ছাড়াও সড়ক বিভাগের জমি দখল করে বহু বছর ধরেই চলছে দোকান নির্মাণের প্রবণতা। অথচ এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরকে।

এ বিষয়ে উলপুর ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, এই জায়গায় কাউকে কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু ইজারা না পেয়েও জোরপূর্বক দোকান নির্মাণ ও ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু প্রভাবশালী ব্যবসায়ী।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও নজরদারির অভাবেই এভাবে অবৈধ দখল দিন দিন বেড়েই চলেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাজার এলাকায় চলাচলের সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

1

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

2

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

3

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

4

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

5

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

6

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

7

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

8

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

9

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

10

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

11

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

12

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

13

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

14

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

15

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

16

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

18

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

19

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

20