নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সাম্প্রতিক বিধ্বংসী বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা।

অধ্যাপক ইউনূস পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। জবাবে প্রধানমন্ত্রী শরিফ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঘনত্ব দিন দিন বাড়ছে।

প্রধান উপদেষ্টা ইউনূস জানান, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ১১টি কমিশনের প্রস্তাবিত সংস্কার দেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথে এগিয়ে নেবে। এসময় তিনি জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি তুলে ধরে বলেন, শিগগিরই দলগুলো ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করবে, যেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, এসব সংস্কারের লক্ষ্য হলো—বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে।

দুই নেতা এ অঞ্চলে সার্কের কার্যত নিষ্ক্রিয়তার কারণে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিকল্প পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শরিফ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরে আসার আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

1

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

2

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

3

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

4

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

5

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

6

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

7

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

8

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

9

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

10

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

11

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ

16

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

17

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

18

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

19

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

20