নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অন্যতম সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক সংগঠন “গোবিপ্রবি সাহিত্য সংসদ”-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছান উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ।

নতুন কমিটির অন্যান্য পদাধিকারীরা হচ্ছেন—

সহ-সভাপতি: দীপা রানী (ইংরেজি বিভাগ, ২০১৯-২০); নাহিদা আক্তার (হিসাব ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ২০২১-২২)

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. জুবায়ের (ফার্মেসি বিভাগ, ২০২১-২২)

সাংগঠনিক সম্পাদক: মো. রিপন (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ২০২১-২২)

অর্থ সম্পাদক: সাগর বিশ্বাস (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ২০২১-২২)

সংশপ্তক সম্পাদক: নীলাঞ্জনা সরকার শান্তনা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ২০২১-২২)

সাংস্কৃতিক সম্পাদক: শুভ ইসলাম (পরিসংখ্যান বিভাগ, ২০২২-২৩)

তথ্য সম্পাদক: রমজান মিয়া (গণিত বিভাগ, ২০২২-২৩)

গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক: বিক্রম মন্ডল (গণিত বিভাগ, ২০২২-২৩)


কার্যনির্বাহী সদস্যরা—

নাজিহা তাসনিম নুহা (রাষ্ট্রবিজ্ঞান, ২০২৪-২৫), মোছা. জান্নাতুন নূরী (গণিত, ২০২৩-২৪), তাহিরা খন্দকার (গণিত, ২০২৩-২৪), তাজবিহা তাসনিম (লোকপ্রশাসন, ২০২৪-২৫), শাফিল আহমেদ (পরিসংখ্যান, ২০২২-২৩), মারিয়া আক্তার (লোকপ্রশাসন, ২০২৪-২৫), নেহরাজ মেহজাবীন নাফিয়া (সমাজবিজ্ঞান, ২০২৪-২৫) এবং শিফা আক্তার (গণিত, ২০২৩-২৪)।

সভাপতি আছান উল্লাহ বলেন—

“গোবিপ্রবি সাহিত্য সংসদ গোবিপ্রবির অন্যতম বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক পড়াশোনার জায়গা নয়, বরং নানা জ্ঞানচর্চা ও সৃজনশীলতার ক্ষেত্র। এই সংগঠন শিক্ষার্থীদের সেরা বন্ধু হয়ে পাশে থাকবে। আমরা সাপ্তাহিক পাঠচক্রের মাধ্যমে বই পড়ার আগ্রহ বাড়াব। আমাদের মূল স্লোগান— ‘বলার আগে ভাবুন, ভাবার আগে পড়ুন।’ নতুন কমিটি শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ও সমৃদ্ধ কার্যক্রম উপহার দেবে বলে আশা করছি।”

প্রতিষ্ঠার পর থেকেই “গোবিপ্রবি সাহিত্য সংসদ” সাহিত্য-সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অনন্য ভূমিকা রেখে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

1

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

2

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

3

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

4

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

5

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

6

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

7

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

8

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

9

শীতে বিপর্যস্ত জনজীবন

10

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

11

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

12

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

13

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

14

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

15

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

16

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

17

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

18

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

19

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

20