নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্বান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশন প্রণীত প্রস্তাবগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মতামত আগামী এক সপ্তাহের মধ্যেই জানানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দীর্ঘ আলোচনার পরও জুলাই জাতীয় সনদে উল্লেখিত কিছু সংবিধান সংস্কার সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে। বিশেষ করে—

গণভোটের সময় নির্ধারণ,

গণভোটের বিষয়বস্তু,

এবং সনদের ভিন্নমতগুলোর সমাধানপদ্ধতি—এগুলোতে একমত হওয়া প্রয়োজন।


উপদেষ্টা পরিষদ মনে করে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো স্ব উদ্যোগে আলোচনা করে সরকারকে একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রস্তাব দিলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। সেজন্যই রাজনৈতিক দলগুলোকে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই সরকারকে চূড়ান্ত দিকনির্দেশনা দিতে বলা হয়েছে।

সভায় আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের সুযোগ নেই এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণই দেশের স্বার্থে প্রয়োজন।

এছাড়া উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

1

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

2

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

3

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

4

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

5

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

6

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

7

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

8

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

9

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

10

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

11

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

12

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

13

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

14

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

15

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

16

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

19

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

20