নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক,

জয়ের ধারা ধরে রাখার মিশনে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টাইগ্রেসরা। বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,

“আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে, যা পরের ম্যাচগুলোতেও দলকে অনুপ্রাণিত করে।”

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। এবার তাদের সামনে চ্যালেঞ্জ ইংল্যান্ড—যারা নিজেরাও প্রথম ম্যাচে দেখিয়েছে দারুণ ফর্ম।

গৌহাটিতে নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ড ১০ উইকেটে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬৯ রানে গুটিয়ে গেলে ইংলিশরা মাত্র ৮৫ বলেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে।

এখন পর্যন্ত ওয়ানডেতে একবারই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ নারী দল—গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে পরাজিত হয়েছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টি ফরম্যাটে চার দেখায় চারবারই হারেছে বাংলাদেশ।

তবুও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত জ্যোতি-সাথিরা আজ চাইবেন নতুন ইতিহাস গড়তে ইংল্যান্ডের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

1

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

2

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

3

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

4

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

5

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

6

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

7

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

8

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

10

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

11

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

12

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

13

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

14

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

15

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

16

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

17

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

18

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

19

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

20