নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ অক্টোবর) তাঁর দপ্তরে সদ্য নিয়োজিত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

ড. ইউনূস বলেন,

“জাতীয় ঐকমত্য কমিশন সনদে সই করার মাধ্যমে প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা আসন্ন নির্বাচনের আগে জনগণের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিশ্বাস জোরদার করবে।”



অন্যদিকে, রাষ্ট্রদূত রুডিগার লোটজ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন,

“বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে—এটি অত্যন্ত ইতিবাচক বিষয়। রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনায় অংশ নিতে দেখা সত্যিই প্রশংসনীয়।”



তিনি সরকারের সংস্কারমূলক পদক্ষেপের, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশংসা করেন এবং বলেন, নির্বাচনের পরও এসব উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।

বৈঠকে দুই পক্ষের মধ্যে বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার বিষয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, জার্মানিতে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা দুই দেশের সহযোগিতা আরও গভীর করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

1

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

2

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

3

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

4

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

5

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

6

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

7

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

8

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

9

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

10

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

11

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

12

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

13

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

14

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

15

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

16

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

17

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

18

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

19

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

20