নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত্মহত্যা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে রমজান মোল্লা (১২) নামের এক শিশু—এমন ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রমজান ওই গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে এবং ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে রমজান। পরে আশপাশের লোকজন দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। তবুও পরিবার তাকে জোর করে পাঠাত। পাশাপাশি কয়েক দিন ধরে সে মায়ের কাছে স্কেটিং জুতা কেনার আবদার করে আসছিল। সকালে এ নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, পরিবার ও এলাকাবাসীর অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

1

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

2

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

3

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

4

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

5

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

6

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

7

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

8

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

9

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

11

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

12

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

13

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

14

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

15

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

16

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

17

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

18

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

19

শীতে বিপর্যস্ত জনজীবন

20