নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ সূচনা করলেও টানা দুই ম্যাচ হেরে এখন ঘুরে দাঁড়াতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

বিশ্বকাপের ১৩তম আসরে চমকপ্রদ সূচনা করে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাসে টুর্নামেন্ট শুরু করে টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশের বোলারদের দাপটে।

জবাবে অভিষেক ওয়ানডেতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক খেলেন অনবদ্য ইনিংস—৭৭ বলে ৫৪ রান, যেখানে ছিল ৮টি চমৎকার বাউন্ডারি। তাঁর ব্যাটে ভর করেই ১১৩ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় জ্যোতি বাহিনীর। এরপর তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় টাইগ্রেসরা।

নিউজিল্যান্ড ম্যাচ থেকে দলের শেখার অনেক কিছু আছে বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর ভাষায়,

“আমরা কিছু ভুল করেছি, কিন্তু এগুলো থেকেই পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরব।”



ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে মাত্র ৩ বার জয় পেয়েছে তারা, বাকী ১৮ ম্যাচে হেরেছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

সেই অতীত ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে টাইগ্রেসরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানাদের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

1

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

2

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

3

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

6

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

7

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

8

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

9

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

10

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

11

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

12

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

13

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

14

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

15

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

16

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

17

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

18

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

19

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

20