নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে আজ রবিবার ও আগামীকাল সোমবার দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোল চত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

আরও জানান, দুই দিনে ঢাকার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

1

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

2

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

3

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

4

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

5

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

6

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

7

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

8

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

9

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

10

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

11

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

12

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

13

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

17

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

18

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

19

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

20