নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

শিক্ষা ডেস্ক,
ভয়েস অফ গোপালগঞ্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে নতুন একটি জরিপ প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক একাডেমি (বিপিএ) ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বেসরকারি’। রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এ জরিপে ভিপি পদে শীর্ষে উঠে এসেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান।

২৪০ জন ভোটারের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে দেখা গেছে, ভিপি পদে ৪৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন আবিদুল ইসলাম খান। দ্বিতীয় অবস্থানে আছেন আব্দুল কাদের, যার জনপ্রিয়তা ১৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, পেয়েছেন ১২ শতাংশ সমর্থন। আর চতুর্থ অবস্থানে আছেন মো. আবু সাদিক কায়েম, তার জনপ্রিয়তা ৯ শতাংশ।

এছাড়া অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন ১১ শতাংশ ভোটার এবং সিদ্ধান্তহীন রয়েছেন চার শতাংশ।

প্রচারণার শেষ দিন জমজমাট

দীর্ঘ পাঁচ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এ উপলক্ষে রবিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। সকাল থেকেই ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ব্যস্ত সময় কাটান প্রার্থীরা।

শেষ দিনেও সক্রিয় ছিলেন ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন বুথ সংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৮১০ করেছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি থাকা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না।

বড় পরিসরে নির্বাচন

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন।

ক্ষমতার পালাবদলের পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

1

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

2

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

3

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

4

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

5

বিশ্ব শিশু দিবস আজ

6

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

7

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

8

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

9

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

10

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

11

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

12

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

13

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

14

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

15

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

16

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

17

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

18

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

19

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

20