নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় মেজর জুবেন ওয়াহির নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সেনা সূত্র জানায়, ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে সম্প্রতি একাধিক অভিযোগ পাওয়া যায়। অভিযোগে বলা হয়—দুই ব্যক্তি নিজেদের জাতীয় পর্যায়ের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের কথিত ‘অনিয়ম’ধরিয়ে দেওয়ার হুমকি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করছিলেন। বিষয়টি নজরে এলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে দু’ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে আব্দুল হাকিম শেখ এবং নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম জানা গেছে, আব্দুল হাকিম শেখ টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মনিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, দুটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এ দুই ব্যক্তি তাদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকে জানানো হলে দ্রুত অভিযান পরিচালিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

1

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

2

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

3

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

4

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

5

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

6

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

7

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

8

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

9

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

10

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

11

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

12

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

13

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

14

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

15

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

16

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

17

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

18

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

19

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

20