নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।

শুক্রবার আপিলে শুনানি শেষে এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আট বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্রের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

গোবিন্দ চন্দ্র বলেন, “অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন কমিশনে অপিল করি। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

“এ আসনে অন্য যেসব প্রার্থী আছেন, তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই মিলেমিশে ভোটারের কাছে যাব। ভোটাররা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যাব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

2

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

3

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

4

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

5

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

6

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

7

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

8

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ,

13

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

14

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

15

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

16

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

19

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

20