নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ ৬

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের আরও ছয় যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সরেজমিনে মুকসুদপুরের ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখণ্ডা গ্রামে গিয়ে দেখা যায়, স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে চলছে শোকের মাতম। প্রিয়জনদের হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

মৃতরা হলেন: উপজেলার পশ্চিম লওখণ্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও পশ্চিম লওখণ্ডা গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন, পশ্চিম লওখণ্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা এবং কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।

মৃত এনামুল শেখের বাবা আকোব আলী শেখ জানান, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে তার ছেলেসহ কয়েকজন একটি ট্রলারে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মাঝপথে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে ট্রলারটি ডুবে যায়। এতে তার ছেলে ঘটনাস্থলেই মারা যায় বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘গত এক মাস আগে মাদারীপুরের দালাল এনামুলের মাধ্যমে ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলাম। এখন ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি, আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।’

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উ-জামান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাতে লিবিয়ার আল খুমজ এলাকায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে চার বাংলাদেশির মৃত্যু হয়। অবৈধপথে ইউরোপ যাত্রার এই প্রবণতা বহু তরুণের জীবন কেড়ে নিচ্ছে।

*কালেক্টেড 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

4

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

5

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

6

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

7

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

8

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

9

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

10

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

11

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

12

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

13

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

14

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

15

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

16

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

17

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

18

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

19

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

20