নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ নবযোগদানকৃত জেলা প্রশাসক  জনাব মো. আরিফ-উজ-জামান গোপালগঞ্জ জেলায় দায়িত্ব গ্রহণের পরপরই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর)   দিনব্যাপী তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ২৭ নং ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৩ নং তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯ নং পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ নং ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা, অবকাঠামো, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দায়িত্বপ্রাপ্তদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরে জেলা প্রশাসক কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, সোনাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং কুশলা নেছারিয়া সিনিয়র দাখিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

1

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

2

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

3

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

4

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

5

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে, শেষ আটে হলান্ডরা

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

8

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

9

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

10

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

11

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

12

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

13

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

14

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

15

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

16

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদে

17

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

18

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

19

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

20