নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি:
অন্তর হোসাইন পিয়াস
ভয়েস অফ গোপালগঞ্জ,

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক রাফিক শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব এডভোকেট আবুল খায়ের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিটন

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।


আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

1

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

4

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

5

গোপালগঞ্জে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

6

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

7

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

8

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

9

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

10

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

13

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

14

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

15

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

16

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

17

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

18

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

19

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

20