নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

টেকেরহাট–গোপালগঞ্জ সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্টিল ব্রিজে আশঙ্কাজনক হারে দুর্ঘটনা বাড়ছে। প্রায় প্রতি মাসেই ট্রাক ও বাসসহ ভারী যানবাহন এই ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে এ পর্যন্ত একাধিক প্রাণহানি ও অসংখ্য মানুষ আহত হয়েছেন।

আজ বুধবার সকালে আবারও একই ঘটনাস্থলে একটি ট্রাক স্টিল ব্রিজে সজোরে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটির উচ্চতা অনুযায়ী পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড, উজ্জ্বল রিফ্লেক্টর ও প্রয়োজনীয় আলোকসজ্জা নেই। ফলে রাতে কিংবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ভারী যানবাহন চালকেরা সঠিকভাবে ব্রিজটি শনাক্ত করতে না পেরে দুর্ঘটনায় পড়েন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা ব্রিজের সামনে স্পষ্ট সতর্ক সংকেত, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পর্যাপ্ত আলো স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের মতে, দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত না করা হলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জরুরি ভিত্তিতে ব্রিজটিতে আধুনিক সতর্ক সংকেত, স্পিড ব্রেকার ও আলোকসজ্জা স্থাপনের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

1

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

2

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

3

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

4

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

5

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

6

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

7

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

8

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

9

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

10

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

11

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

12

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

13

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

14

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

15

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

16

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

17

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

18

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

19

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

20