নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে মনোনীত হলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার (৩ নভেম্বর) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। তার অন্তর্ভুক্তির মাধ্যমে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।

বিসিবির গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর এনএসসি যেসব কাউন্সিলর মনোনীত করেছিল, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে তিনি পদত্যাগ করায় তার স্থলেই রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এনএসসির মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এতে করে দ্বিতীয়বারের মতো বিসিবির পরিচালনায় যুক্ত হলেন কোনো নারী। ২০০৭-০৮ সালে মনোয়ারা আনিস মিনু প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পর দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রুবাবা দৌলা। আজ বিসিবির বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলসহ টেলিকম খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে সিইও পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

ক্রীড়া অঙ্গনে তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

1

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

2

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

3

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

4

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

5

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

8

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

9

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

10

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

11

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

12

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

13

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

14

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

16

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

17

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

18

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

19

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

20