নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

স্পোর্টস ডেস্ক,
ভয়েস অফ গোপালগঞ্জ

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপ মানেই স্বপ্ন আর হতাশার গল্প। তিনবার ফাইনালে উঠেও এখনো শিরোপা ছোঁয়া হয়নি টাইগারদের। তবে এবারের আসরে লক্ষ্য একটাই—ট্রফি জিতে দেশে ফেরা। এমন প্রত্যয় জানালেন অধিনায়ক লিটন কুমার দাস।

রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। সকাল সোয়া ১০টার ফ্লাইটে ছিলেন লিটন কুমার দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। আরেকটি বহর সন্ধ্যায় রওনা হবে।

যাত্রার আগে সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন লিখেছেন—
“আমার এবং দলের জন্য দোয়া চাই। আমরা প্রতিটি ম্যাচে সেরাটা উজাড় করে দেব। লক্ষ্য একটাই—ট্রফি জেতা।”

কঠিন গ্রুপ, বড় চ্যালেঞ্জ

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।

তবে আশার আলো জ্বালাচ্ছে সাম্প্রতিক সাফল্য। শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারানোর পর নিজেদের ঘরে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জয় তুলে নিয়েছে লিটনরা। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশ কি সেই ছন্দ ধরে রেখে শিরোপার দৌড়ে যেতে পারবে—এখন সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

লক্ষ্য শুধু ফাইনাল নয়

এশিয়া কাপে টাইগারদের সাফল্য মিলবে কিনা, তার জবাব দেবে দুবাই-আবুধাবির মাঠ। তবে লিটনের কণ্ঠে শোনা যাচ্ছে পরিষ্কার বার্তা—এবার শুধু ফাইনালে ওঠা নয়, ট্রফি জিতেই ফিরতে চায় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

1

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদে

2

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

3

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

4

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

5

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

6

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

7

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

8

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

9

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

10

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

11

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

12

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

13

ওসমান হাদি মারা গেছেন

14

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

15

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

16

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

17

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

18

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

20