নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ্টা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের দলীয় রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি। কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যা যেকোনো সময় পুনরায় সচল করা হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন,

“কার্যক্রম স্থগিত থাকায় তারা আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। তবে আওয়ামী লীগ এখনো একটি বৈধ রাজনৈতিক দল। কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা চাইলে যেকোনো সময় চালু করা যেতে পারে।”



নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,

“এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। তারা-ই বলতে পারবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, কারণ তারাই নির্বাচন আয়োজন করছে।”



সমর্থকদের প্রসঙ্গে ড. ইউনূস মন্তব্য করেন,

“আমি মনে করি না আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, তবে সমর্থক আছে। তারা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে, তবে সেখানে কেবল আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”



আওয়ামী লীগের ভূমিকা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন,

“তারা নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও প্রকৃত অর্থে রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। মানুষ হত্যা থেকে শুরু করে নানা অপকর্ম করেছে। এমনকি এসব কর্মকাণ্ডের দায়ভারও নেয়নি। বরং সব সময় দায় অন্যের ওপর চাপিয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

1

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

2

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

3

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

4

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

7

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

10

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

11

পেছাল চাকসু নির্বাচন

12

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

13

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

14

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

16

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

17

বিপিএলের দায়িত্বে আইএমজি

18

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

19

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

20