নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ।

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি, ঢাকা–মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানান।

এছাড়া মস্কোতে অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

1

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

2

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

3

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

4

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

5

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

6

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

7

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

10

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

11

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

12

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

13

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

14

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

15

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

16

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

18

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

19

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

20