নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালীর বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ জালিয়াতি এবং সহকারী শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক সুশান্ত মালাকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুশান্ত মালাকার অভিযোগ করেন, ২০১৪ সালে বৈধভাবে তিনি গণিত এবং উৎপলা বিশ্বাস বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালী মোটা অংকের বিনিময়ে সুতৃষ্ণা বর নামে এক মহিলাকে উৎপলা বিশ্বাসের স্থানে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে ২০২২ সালে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

তিনি দাবি করেন, এ ঘটনার পর প্রধান শিক্ষক জাল রেজুলেশন তৈরি করে সুতৃষ্ণা বরকে বৈধভাবে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত এবং একইসঙ্গে তাদের বৈধ নিয়োগকে অবৈধ ঘোষণা করানোর চেষ্টায় লিপ্ত। বিষয়টি গত ১৯ অক্টোবর জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে অভিযোগ আকারে দাখিল করার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, চাপ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সুশান্ত মালাকার বলেন, “আমি যে অভিযোগ করেছি তা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে প্রশাসন যেকোনো শাস্তি দিলে তা মেনে নেব। কিন্তু প্রধান শিক্ষক যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরি।”

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

1

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

2

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

3

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

4

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

5

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

6

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

7

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

8

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

9

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

10

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

11

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

12

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

13

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

14

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

15

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

16

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

17

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

18

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

19

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

20