নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খান।
রোববার ভোরের দিকে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান জানান, বেলা দুপুরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরের আসবাবপত্রসহ ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়িটির পেছনের দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রতিটি কক্ষে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তখন কারও নজরে না এলেও বেলা ১১টার দিকে গ্রামের কয়েকজন শিশু বাড়ির পেছনের বাগানে খেলতে গিয়ে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে।
শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়েদুজ্জামান খান বলেন, “আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাব্বির খান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে। অগ্নিসংযোগের বিষয়ে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সাব্বির খান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের আপন চাচাতো ভাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

1

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

2

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

3

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

4

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

5

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

8

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

9

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

10

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

13

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

14

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

15

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

16

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

17

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

18

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

19

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

20