নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে, সবই মাফ করা হয়েছে। তারা প্রতিশোধের রাজনীতি নয়—শান্তি, সংযম ও স্বচ্ছ রাজনীতির পথে চলতে চায়। মঙ্গলবার রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা জানান।

জামায়াতে আমির বলেন,
“অতীতে আমাদের সঙ্গে যা কিছু ঘটেছে, আমরা সবই দলের পক্ষ থেকে মাফ করেছি। আমরা প্রতিশোধ নেব না, চাঁদাবাজি বা দুর্নীতির রাজনীতিতেও নেই। আমাদের প্রতিশ্রুতি—শান্তি ও ন্যায়।”
পথসভা শুরুর আগেই জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা নেতা–কর্মীরা মিছিলসহ সভাস্থলে পৌঁছান। স্লোগান, উচ্ছ্বাস ও ব্যানারে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এদিকে, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের কঠোর নজরদারি ছিল দৃশ্যমান। সম্ভাব্য কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের এই ঘোষণা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার প্রতি দলের সদিচ্ছার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

1

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

2

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

3

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

5

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

6

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

7

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

8

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

9

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

10

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

11

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

12

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

13

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

14

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

15

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

16

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

17

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

18

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

19

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

20