নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক,

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রোবাবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, খামেনি তার নির্ধারিত দায়িত্বপালন করছিলেন এবং তার কর্মক্ষেত্রে (দপ্তরে) উপস্থিত ছিলেন।

গণমাধ্যমটি বলেছে, “শনিবার সকালের প্রথম কয়েক ঘণ্টায় এই কাপুরুষোচিত হামলাটি ঘটেছে।”

এক বিবৃতিতে ইরানের রেভুল্যুশনারি গার্ড বলেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি আর আমরা তার জন্য শোক করছি। তিনি এমন একজন নেতা যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা, সৃজনশী মানসিকতা, অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহস ও আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে অনন্য ছিলেন।”

এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

তার এ খবর দেওয়ার মধ্যেই ইরানের কারাজের সড়কে এবং আরও কয়েকটি স্থানে কিছু ব্যক্তিকে খামেনির কথিত মৃত্যুতে উল্লাস করার খবর দেয় বিবিসি।

বিবিসি ফারসির যাচাই করা এবং এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, কারাজের কিছু ইরানি নাগরিক খামেনির কথিত মৃত্যুতে উল্লাস করছেন।

ট্রুথে খামেনির নিহত হওয়া নিশ্চিত করার দাবির আগে মার্কিন সংবাদমাধ্যমকে প্রথমে এ খবর দিয়েছিলেন ট্রাম্প।

ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যমের আগের প্রতিবেদনগুলোর পর ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট তার বার্তার পুনরাবৃত্তি করে লিখেছেন, “ইরানি জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সেরা সুযোগ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

1

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

2

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

5

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

9

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

10

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

11

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

12

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

13

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

14

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

15

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

16

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

17

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

18

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

19

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

20