নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন এবং শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা আইন মন্ত্রণালয়ের পরিবর্তে সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পেলে সুপ্রিম কোর্ট নিজস্ব সচিবালয়ের অধীনে বিচারক বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলা ব্যবস্থাপনা পরিচালনা করবে। পাশাপাশি আদালতের জন্য পৃথক বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার সুযোগ থাকবে, যা বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে। যেহেতু এতে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, তাই অর্থ উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। এসব পরামর্শের পর অধ্যাদেশের খসড়া পুনরায় পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বৈঠকে আরও দুটি খসড়া অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে—

1. দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ

এ অনুযায়ী দেশে অবস্থানরত কোনো ব্যক্তি—দেশি বা বিদেশি—অন্য দেশে দুর্নীতি করলে সেটিরও তদন্ত করতে পারবে দুদক।

‘জ্ঞাত আয়’ শব্দটি পুনঃসংজ্ঞায়িত করে ‘বৈধ আয়’ নির্ধারণ করা হয়েছে।



2. ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’

গণভবনে একটি স্মৃতি জাদুঘর স্থাপন করা হবে।




সরকার মনে করছে, নতুন এই ব্যবস্থা বিচার বিভাগের প্রশাসনিক ক্ষমতা ও স্বাধীনতা আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

1

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

2

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

3

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

4

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

5

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

6

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

7

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

8

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

9

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

10

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

11

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

12

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

13

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

14

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

15

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

16

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

17

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

18

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

19

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

20