নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্টা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থনপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাক্ষরিত কনভেনশনগুলো হলো—
১. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং ১৫৫)
২. কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নয়ন কাঠামো কনভেনশন, ২০০৬ (নং ১৮৭)
৩. কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধবিষয়ক কনভেনশন, ২০১৯ (নং ১৯০)

এ তিনটির মধ্যে কনভেনশন ১৫৫ ও ১৮৭ আইএলওর মৌলিক কনভেনশন হিসেবে বিবেচিত।

রানা প্লাজা ট্র্যাজেডির স্মরণে প্রধান উপদেষ্টা বলেন,

“রানা প্লাজার পর সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। আমরা বলেছি— ‘হচ্ছে হবে’ নয়, এখন ‘করতেই হবে’। আজ সেটিই বাস্তবে রূপ নিল।”



তিনি আরও বলেন,

“প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রম অধিকারের বিষয়টিকে আমি সর্বাগ্রে রেখেছি। এই কনভেনশনগুলোতে স্বাক্ষর করা মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিক সুরক্ষার নতুন অধ্যায়। কাগজে সই করেই কাজ শেষ নয়, এখন শুরু হলো বাস্তবায়নের যাত্রা।”



শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,

“আজ অন্তর্বর্তী সরকারের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করছি।”



প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন,

“এই যাত্রা সহজ ছিল না, তবে এটি ছিল আনন্দদায়ক ও গৌরবের।”

আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন বাংলাদেশের এই অর্জনের প্রশংসা করে বলেন,

“শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপ ঐতিহাসিক। কনভেনশন বাস্তবায়নে আইএলও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।”



তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি ‘লেবার চার্টার’ গ্রহণেরও প্রস্তাব দিয়েছেন আইএলও।

উল্লেখ্য, এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশের মর্যাদা অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

1

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

2

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

3

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

4

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

5

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

6

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

7

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

8

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

9

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

10

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

11

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

12

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

13

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

14

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

15

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

16

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

17

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

18

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

19

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

20