নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এখন থেকে আগের চেয়ে আড়াই গুণ বেশি জামানত জমা দিতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, প্রার্থীদের দেশি-বিদেশি সব উৎস থেকে আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ এফিডেভিট আকারে জমা দিতে হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনী জোট হলেও প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।” এই বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

সংশোধিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন; এজন্য আলাদা কোনো নির্দেশনার প্রয়োজন হবে না।

আরপিওর অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে—

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান বিলুপ্ত করা হয়েছে।

বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

1

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

2

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

3

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

4

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

5

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ

6

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

7

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

8

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

9

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

12

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

13

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

14

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

15

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

16

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

17

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

18

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠ

19

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

20