নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন,
“আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে রয়েছে।”

তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে একটি গুরুতর বাধা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা সম্পাদকদ্বয়কে আশ্বস্ত করে বলেন, সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়েও দৃঢ় অবস্থানের কথা জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

1

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

2

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

3

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

4

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

5

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

6

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

9

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

10

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

11

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

12

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

13

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

14

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

15

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

18

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

19

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

20