নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবিতে ৪৫ প্রবাসী সংগঠনের বিবৃতি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৪৫টি প্রবাসী বাংলাদেশি সংগঠন। তারা এক যৌথ বিবৃতিতে মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়।

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক এন্ড রিলিজিয়াস মাইনোরিটিজ ইন বাংলাদেশ লিমিটেডের পরিচালক শর্মিষ্ঠা সাহা সংগঠনগুলোর পক্ষে এই বিবৃতি পাঠান।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন— “দুর্গাপূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না।” এই বক্তব্যকে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী উল্লেখ করে প্রবাসী সংগঠনগুলো বলেছে, দেশের দেড় কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা শুধু অপমানজনক নয়, বরং বাংলাদেশ ও বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে এমন উসকানিমূলক মন্তব্য উগ্র গোষ্ঠীগুলোর জন্য বিপজ্জনক অজুহাত তৈরি করবে। বিশেষ করে দুর্গাপূজার শোভাযাত্রা, বিসর্জন ও অন্যান্য ধর্মীয় আয়োজনকে ভুয়া অজুহাতে বাধাগ্রস্ত করার সুযোগ পাবে চরমপন্থীরা।

চার দফা দাবি:
১. অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা তার মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইবেন।
২. ক্ষমা না চাইলে তাকে পদ থেকে অব্যাহতি দিতে হবে।
৩. অন্তর্বর্তী সরকার বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থেকে সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করবে।
৪. ভবিষ্যতে কোনো ধর্মীয় উৎসবকে অবমাননা বা সীমাবদ্ধ করা হবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, কমনওয়েলথ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানানো হয় বিষয়টি নজরে এনে বাংলাদেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় বাধ্য করার জন্য।

বিবৃতির শেষে সংগঠনগুলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, বহুত্ববাদ ও আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রতি অবিচল সংহতি প্রকাশ করে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে— আগমনী অস্ট্রেলিয়া ইনকরপোরেটেড, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ ও ক্যালিফোর্নিয়া শাখা, অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু এসোসিয়েশন, বাংলাদেশ পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি (কানাডা, অস্ট্রেলিয়া), গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন (যুক্তরাষ্ট্র ও কানাডা), হিন্দু ফোরাম সুইডেন, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য), সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট যুক্তরাজ্য, সেক্যুলার সিটিজেন্স জার্মানি প্রভৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

1

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

2

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

3

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

4

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

7

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

8

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

9

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

10

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

11

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

12

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

13

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

14

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

15

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

16

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

17

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

18

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

19

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

20